Blogger templates

Sunday, September 25, 2011

ভার্চুয়াল অবতার




থ্রিডি গেম বা সিনেমায় দেখানো বিভিন্ন চরিত্র বা ভার্চুয়াল অবতারগুলো যদি ধরা যেতো বা স্পর্শ করা যেতো! সম্প্রতি জাপানি গবেষকরা এমনই একটি ডিভাইস তৈরি করেছেন যাতে করে ভার্চুয়াল অবতারগুলো স্পর্শের অনুভূতি জাগাতে পারে। খবর টাইমস অফ ইন্ডিয়া-এর।


কিআইয়ো ইউনিভার্সিটির গবেষকরা ‘রিপ্রোথ্রিডি’ নামের ডিভাইসটি তৈরি করেছেন। 

ডিভাইসটিতে রয়েছে চশমা ছাড়াই ত্রিমাত্রিক প্যারালাল স্ক্রিন সুবিধা যাতে ভার্চুয়াল অবতারগুলো স্পর্শের অনুভ‚তি তৈরি করে। এ ক্ষেত্রে প্যারালাক্স হচ্ছে এমন যেকোনো দিক বা অবস্থান থেকে বিভিন্ন রকম অনুভূতি পাবার পদ্ধতি।

গবেষকরা বলছেন, এ পদ্ধতিতে সরাসরি স্পর্শ করা যাবে না বরং মস্তিষ্কে স্পর্শের অনুভূতি তৈরি করে। এ ডিভাইসটিতে রয়েছে ইনফ্রারেড ক্যামেরা যাতে ব্যবহারকারী যেদিকে হাত নাড়াবে সে অনুযায়ী স্ক্রিনের চরিত্রগুলো নড়াচড়া করবে।


সূত্র: বিডিনিউজি২৪.কম

0 comments:

Post a Comment

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Best Web Hosting