Blogger templates

Tuesday, December 13, 2011

ডিজিটাইজড হলো নিউটনের লেখা



সর্বকালের অন্যতম শ্রেষ্ঠ বিজ্ঞানী স্যার আইজ্যাক নিউটনের ৪ হাজার পাতার বিভিন্ন লেখা ডিজিটাইজ করেছে কেমব্রিজ ইউনিভার্সিটি লাইব্রেরি। চার হাজার পাতার মধ্যে রয়েছে ‘নিউটোনিয়ান ফিজিক্স’-এর বিভিন্ন সূত্র। খবর সিনেট-এর।


কেমব্রিজ ডিজিটাল লাইব্রেরি সাইটে ১৭ শতকের এ বিজ্ঞানীর হাতে লেখা বিভিন্ন গাণিতিক সূত্র এখন সবাই দেখতে পারবেন।

ডিজিটাইজ করা ৪ হাজার পাতার মধ্যে রয়েছে নিউটনের ‘ওয়েস্ট বুক’ও। এ নোটবইটিতে ক্যালকুলাস বিষয়ে তার সব তথ্য রয়েছে। ১৬৬৪ সালে প্লেগের ভয়ে নিউটন যখন কেমব্রিজ ছেড়ে গিয়েছিলেন তখন ‘ওয়েস্ট বুক’ নোটবইটি তিনি সঙ্গে রাখতেন।




বিডিনিউজটোয়েন্টিফোরডটকম

0 comments:

Post a Comment

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Best Web Hosting