অ্যাপল ২০১২-এর ফেব্রুয়ারির শুরুর দিকে পরবর্তী প্রজন্মের আইপ্যাড (আইপ্যাড-৩) বাজারে আনার পরিকল্পনা করছে।
সিটি বিশ্লেষক রিচার্ড গার্ডনারের বরাতে বিজনেস ইনসাইডার এবং পিসিম্যাগ জানিয়েছে, এ প্রযুক্তিটি আইপ্যাড-২-এর মতোই হবে। তবে আইপ্যাড-২-এর স্ক্রিন ডিসপ্লের রেজুলেশন থেকে আইপ্যাড-৩-এর স্ক্রিন ডিসপ্লের রেজুলেশন হবে দ্বিগুণ। এ ধরনের প্রযুক্তি আইফোন-৪ এবং আইফোন-৪এস এ দেখা গেছে।
উল্লেখ্য, আইপ্যাড প্রথম বাজারে আসে ২০১০ সালের এপ্রিলে। তারপর আইপ্যাডের দ্বিতীয় ভার্সন আইপ্যাড-২ বাজারে আসে ২০১১ সালের মার্চ মাসে।
সূত্র:প্রথমআলো.কম
5:14 AM
shim
Posted in: 

0 comments:
Post a Comment