ভারতে মাত্র ২২০ ডলারে (নয় হাজার ৯৯৯ রুপি) ট্যাবলেট কম্পিউটার বিক্রির ঘোষণা দিয়েছে তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠান ভারতী এন্টারপ্রাইজ। এর আগে দেশটির দ্বিতীয় বৃহত্তম মোবাইল ফোন সেবাদাতা প্রতিষ্ঠান রিলায়েন্স কমিউনিকেশন ২৯০ ডলারে ট্যাবলেটের ঘোষণা দেয়। এর এক সপ্তাহ পরেই ভারতী এন্টারপ্রাইজের এ ঘোষণা এল। সেরা ট্যাবলেট কম্পিউটারের যুদ্ধে কম দামের নতুন এ সংযোজনটি বেশ আলোচিত হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। ভারতী
এন্টারপ্রাইজের অঙ্গপ্রতিষ্ঠান বিটেল টেলিটেক সাত ইঞ্চির এ ট্যাবলেটটি বাজারজাত করবে। বিটেল টেলিটেকের প্রধান বিনোদ সাওয়ানি বলেন, ‘আমাদের নতুন এ ট্যাবলেটটি ব্যবহারকারীদের চাহিদা অনুযায়ী তৈরি।’ তিনি উল্লেখ করেন, বিশেষ করে ভারতীয়দের পছন্দ অনুযায়ী তৈরি হওয়ায় এটি সময়ের চাহিদা মেটাতে পারবে।
গুগলের তৈরি স্মার্টফোনের মুক্ত অপারেটিং সিস্টেম অ্যান্ড্রোয়েড ২.২ চালিত এ ট্যাবলেটে রয়েছে আট গিগাবাইট মেমোরি, যা ১৬ গিগাবাইট পর্যন্ত বাড়িয়ে নেওয়া যাবে। এ ছাড়া রয়েছে থ্রিজি, ওয়াইফাই, দুই মেগাপিক্সেলের ক্যামেরা। ভারতে সবচেয়ে কমদামি এ ট্যাবলেটটির আগে বাজারে থাকা অ্যাপলের আইপ্যাড টুর দাম ৪৯৯ ডলার, রিসার্চ ইন মোশনের ট্যাবলেটের দাম ৬০০ ডলার এবং স্যামসাংয়ের গ্যালাক্সি ট্র্যাবের দাম ৮০০ ডলার। তবে ট্যাবলেট বিক্রির ব্যাপারে কিছুটা হতাশাও রয়েছে প্রতিষ্ঠানগুলোর। ১২০ কোটি মানুষের দেশহলেও ভারতে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা সাত কোটি ১০ লাখ।গার্টনারের প্রধান গবেষণা কর্মকর্তা বিশাল ত্রিপাঠি বলেন, নানা কারণে ট্যাবলেট এখনো ভারতে ব্যবহারকারীদের কাছে তেমন জনপ্রিয় হয়ে ওঠেনি। —এএফপি

5:25 AM
shim
Posted in: 

0 comments:
Post a Comment