Blogger templates

Saturday, August 20, 2011

২০১২ সালেই আইপ্যাড-৩





অ্যাপল নতুন প্রজন্মের আইপ্যাড বাজারে ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে। আগামী ২০১২ সালের অক্টোবর মাসের মধ্যে এটি বাজারে ছাড়া হবে। শুক্রবার ওয়ালস্ট্রিট জার্নালের বরাত দিয়ে ইকোনমিক টাইমস এ সংবাদ জানিয়েছে।

ওয়ালস্ট্রিট জানিয়েছে, অ্যাপল এ লক্ষ্যে বিভিন্ন খুচরা যন্ত্রাংশ সরবরাহকারীদের সঙ্গে কাজ চালিয়ে যাচ্ছে। অ্যাপলের এই আইপ্যাড হবে ২০৪৮ বাই ১৫৩৬ পিক্সেল ডিসপ্লে সমৃদ্ধ।
নাম প্রকাশে অনিচ্ছুক একটি যন্ত্রাংশ সরবরাহকারী প্রতিষ্ঠানের বরাত দিয়ে ওয়ালস্ট্রিট জানিয়েছে, সে প্রতিষ্ঠানটির কাছে আইপ্যাড-৩-এর জন্য যে পরিমাণ যন্ত্রাংশের কার্যাদেশ রয়েছে, তাতে মনে হচ্ছে অ্যাপল প্রায় এক দশমিক পাঁচ মিলিয়ন আইপ্যাড বাজারে ছাড়বে। তাইওয়ানের হোন হাই প্রেসিশিন ইন্ডাস্ট্রিজে আইপ্যাডের নতুন সংস্করণ তৈরি হবে।
অ্যাপল গত প্রান্তিকে বিশ্বময় প্রায় নয় দশমিক দুই পাঁচ মিলিয়ন আইপ্যাড বিক্রি করেছে।

0 comments:

Post a Comment

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Best Web Hosting