Blogger templates

Saturday, August 20, 2011

ডিস্ক টিকবে হাজার বছর!



হাজার বছর স্থায়ী হবে এই ডিস্ক
হাজার বছর স্থায়ী হবে এই ডিস্ক
যুক্তরাষ্ট্রের অপটিক্যাল ডিস্ক-নির্মাতা প্রতিষ্ঠান মিলেনিয়েটা ও হিটাচি-এলজি কর্তৃপক্ষ সম্প্রতি দাবি করেছে, তারা এমন এক প্রযুক্তির ডিভিডি তৈরি করেছে, যা হাজার হাজার বছর ধরে কোনো রকম ক্ষতি বা সমস্যা ছাড়াই তথ্য ধরে রাখতে পারবে। মিলেনিয়েটা কর্তৃপক্ষ বলেছে, তাদের তৈরি ডিস্ক সাধারণ ডিস্কের চেয়ে আলাদা এবং ডিস্কের তথ্য যেকোনো সময় ব্যবহারযোগ্য। সম্প্রতি তারা ‘এম-ডিস্ক’ ও ‘এম-ডিস্ক রেডি’ নামে দুই ধরনের ডিস্ক তৈরি করেছে। সাধারণ ডিভিডিতে লেজার প্রযুক্তি ব্যবহার করে রাইট করা তথ্য সহজেই নষ্ট হয়ে যায়, কিন্তু মিলেনিয়েটার তৈরি ডিস্ক প্রতিদিন ব্যবহার করলেও শতাব্দীর পর শতাব্দী টিকে থাকবে, যার নিশ্চয়তা শতকরা ১০০ ভাগ। এ ডিস্কটি তৈরি করা হয়েছে পাথরের মতো অজৈব পদার্থ দিয়ে। 

ডিস্কে কোনো তথ্য রাখা, অর্থাৎ রাইট করার সময় এটি কোনো প্রাকৃতিক কারণে ক্ষতিগ্রস্ত না হয়ে ক্ষুদ্র ক্ষুদ্র ছিদ্র তৈরি হয়।ফলে এ ডিভিডিতে রাখা মুভি, ছবি বা তথ্য কোনো অবস্থাতেই নষ্ট হবে না। আরও মজার ব্যাপার হচ্ছে, এ ডিস্কের তথ্য ৯৩২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়ও টিকে থাকে। তবে এত সব সুবিধার পাশাপাশি এ ডিস্কটির কিছুটা অসুবিধাও আছে। সবচেয়ে বড় অসুবিধাটি হলো, এতে একবারই রাইট করা যায় এবং সেখানে থাকা তথ্য হাজার বছরের জন্য সংরক্ষিত হয়ে যায়। অবশ্য এ জন্য দরকার হবে বিশেষ ধরনের রাইটার। ডিস্কটিতে রাইট করার গতিও মাত্র ৪ এক্স। মিলেনিয়েটা কর্তৃপক্ষ জানায়, ‘এম-ডিস্ক’ নামের ডিস্কটি ব্লুরে ডিস্কের সঙ্গে সহজেই প্রতিদ্বন্দ্বিতা করতে পারবে। বর্তমানে ব্লুরের ধারণক্ষমতা সিঙ্গেল লেয়ারের সমান, অর্থাৎ ৪.৭ গিগাবাইট। এত সব চমৎকার গুণ থাকা সত্ত্বেও এ ডিস্কটির দাম পড়বে মাত্র ৩ ডলার, অর্থাৎ বর্তমানের গোল্ডেন আর্কাইভাল ডিস্কের সমান। —সিনেট অবলম্বনে প্রদীপ সাহা
সূত্র:প্রথমআলো.কম, 20.08.2011

0 comments:

Post a Comment

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Best Web Hosting