Blogger templates

Sunday, September 25, 2011

গোরের মুখ ফসকে আইফোন



যুক্তরাষ্ট্রের সাবেক ভাইস প্রেসিডেন্ট আল গোর বর্তমানে টেক জায়ান্ট অ্যাপলের বোর্ড অফ ডিরেক্টরস-দের একজন। ডিসকভারি ইনভেস্টমেন্ট লিডারশিপ সামিটে অংশ নিতে তিনি এখন দক্ষিণ আফ্রিকায় অবস্থান করছেন। এ সভাতেই অ্যাপলের ভবিষ্যৎ পণ্যের বিষয়ে বলতে গিয়ে আলোচিত আইফোন বিষয়েও মুখ ফসকে বলে ফেলেছেন একটি তথ্য।

অ্যাপলের আইফোন ঘিরে প্রযুক্তিবিশ্বে অনেক গুজব চাউর হলেও আনুষ্ঠানিকভাবে অ্যাপলের পক্ষ থেকে কিছু বলা হয়নি কখনও। এমনকি অ্যাপলের কর্মকর্তা বা বোর্ড সদস্যরাও কিছু বলেননি। কিন্তু আল গোরের বক্তব্যেই ফুটে উঠেছে অ্যাপল এবারে স্রেফ একটি নয়, আইফোনের একাধিক সংস্করণ আনছে।

সম্প্রতি খবর চাউর হয়েছে অ্যাপল কর্তৃপক্ষ আইফোন ৫ এবং আইফোন ৪ এর নতুন সংস্করণ আইফোন ৪ প্লাস বাজারে আনতে পারে। আল গোরের কথায় একাধিক আইফোন বাজারে আসার গুজবের ভিত্তি পেয়েছে।

একাধিক আইফোনের খবরটি তার মুখ ফসকে বেরোলেও কি জাতীয় আইফোন এবং এতে কোন কোন ফিচার থাকবে তা নিয়ে তিনি আর কিছু বলতে চাননি।


সূত্র: বিডিনিউজ২৪.কম

0 comments:

Post a Comment

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Best Web Hosting